1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালীগঞ্জে মেহেদী হত্যা মামলার প্রধানআসামী গ্রেপ্তার
July 26, 2026, 8:24 pm
Title :
নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব।

কালীগঞ্জে মেহেদী হত্যা মামলার প্রধানআসামী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩
  • 377 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জে টাকা দেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ফয়লা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।এরপর বিকালে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, চলতি মাসের ৮ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে নিজের বাড়িতে ডেকে আনে প্রতিবেশী সাদ্দাম হোসেন। পরে তাদের মধ্যে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার ভাই আকরাম হোসেন ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানের গলার শ্বাসনালী কেটে দেওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় পরদিন নিহতের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রধান আসামী সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় পালিয়ে আছে জানতে পেরে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST