1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা
June 24, 2026, 4:24 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

কেশবপুরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩
  • 266 Time View
আজিজুর রহমান,জেলা (যশোর)প্রতিনিধি: কেশবপুরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তানজিলা আক্তার মিষ্টি (১৭) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তানজিলা আক্তার উপজেলার কন্দর্পপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, কলেজ ছাত্রী তানজিলা আক্তার মিষ্টির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমে প্রতারিত হয়ে বুধবার ২৩ আগস্ট সকালে মেয়েটি তার নিজ বাড়িতে বিষপান করে। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৪ আগস্ট সে মারা যায়। বিকেলে তার মরদেহ বাড়িতে আনলে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের কন্দর্পপুর গ্রামের ইউপি সদস্য মুক্তাহিরুল হক বলেন, একটি ছেলের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায় ও তাদের ভেতর সম্পর্কের অবনটি ঘটলে সে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে। এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে ওই মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। মেয়েটি খুলনায় মারা যাওয়ায় সেখানে তার সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST