October 30, 2026, 12:56 pm
Title :
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

কেশবপুরে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • Update Time : Wednesday, August 23, 2023
  • 276 Time View

আজিজুর রহমান, কেশবপুর (যশোর)জেলা প্রতিনিধি: কেশবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কেশবপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫শ’ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫শ’ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ওই ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST