1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
খানসামায় আগুনে পুড়ে নিঃস্ব ভ্যান চালকের পরিবার
May 25, 2026, 3:14 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খানসামায় আগুনে পুড়ে নিঃস্ব ভ্যান চালকের পরিবার

  • Update Time : বুধবার, মে ১০, ২০২৩
  • 289 Time View

সাজু ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ভ্যান চালক মজিবর ইসলামের তিনটি গরু দুইটি ছাগলসহ ঘরবাড়ি পুরে ছাই। গতকাল মধ্যরাতে (১০ই মে) উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের বোটেরহাট মাস্টারপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ভ্যানচালক পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত মনতা ইসলামের ছেলে মজিবর ইসলাম পেশায় একজন ভ্যানচালক। এনজিও থেকে টাকা নিয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি বাড়ি তৈরী করেন মজিবর। তার পরিবারের দুই ছেলে, একজন বাবার মতই ভ্যানচালক আরেক ছেলে প্রতিবন্দি, স্ত্রী, মা নিয়ে পাঁচ সদস্যের পরিবার । ভ্যান চালানো টাকায় কোনো রকমে সংসারটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল রাতে তার বসতবাড়িতে আগুন লাগে।মুহুর্তের মধ্যেই তার বসতবাড়ির পাঁচটি কক্ষ তিনটি গরু ও দুইটি ছাগলসহ বিভিন্ন আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বসতবাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ে খবর দেওয়া হয়। কিন্তু আগুন লাগার ১০-১৫ মিনিটেই সব ভম্মিভূত হয়ে যায় বাড়িটি। গ্রামবাসী অনেক চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। আর ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই বসতবাড়িটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশীরা জানায় অগ্নিকান্ডে মজিবরের ৮-৯ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করে। পরিবারটিকে সহযোগিতা করার জন্য স্থানীয় মানুষেরা বলেন সামাজের বিত্তশালী সহ প্রশাসনের এগিয়ে আশা জরুরি। খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে স্টেশনের লিডার আবু সায়েম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই কিন্ত আগুিকান্ডের ১০ মিনিটেই সব পুরে যায়। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সুত্রপাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST