1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
খানসামায় ট্যাব বিতরণে অনিয়ম
August 25, 2026, 4:19 pm
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

খানসামায় ট্যাব বিতরণে অনিয়ম

  • Update Time : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩
  • 335 Time View

খানসামা,দিনাজপুর,প্রতিনিধি :

 

দিনাজপুরের খানসামায় তিনটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১ থেকে পাওয়া ট্যাবলেট (ট্যাব) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খানসামা উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী ৯ম ও ১০ম শ্রেণীর রোল অনুযায়ী প্রথম ৩জন শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকরা নিজের পছন্দে তালিকা তৈরী করে উপজেলায় প্রেরণ করেন। এতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। তবে উপজেলার খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্র তামিম ইসলাম জানান প্রধানমন্ত্রী দেওয়া উপহার নিয়ম অনুযায়ী ১ থেকে ৩ রোল নম্বরধারী শিক্ষার্থী দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে একই ক্লাসের ২৩ রোল নম্বর একজন ছাত্রীকে ট্যাব দেয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম(ভারপ্রাপ্ত)। কালিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন ইশারত জাহান অনিয়মিত একজন ছাত্রী কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়ে যায় ট্যাপ দেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার পরিবার সেই যোগাযোগের কোন সাড়া দেয়নি সেই কারণেই ৬ নাম্বার রোল ধারিকে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার কুমড়িয়া দ্ব- মূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লুবনা জাহান নিশাত বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব আমার প্রাপ্য। কিন্তু আমাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দেওয়া হয়েছে চার রোলের শিক্ষার্থীকে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী স্কুল থেকে প্রেরিত তালিকা অনুযায়ী ট্যাব বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় যদি কোন অসংগতি থাকে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও রাশিদা আক্তার বলেন, ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগে ৩টি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ ৩ প্রধান শিক্ষককে কারণ দর্শনানোর নোটিশ প্রেরণ করা হবে এবং পরিপত্র অনুযায়ী ট্যাব বিতরণ নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST