1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’
July 30, 2026, 9:47 pm
Title :
নওগাঁর পত্নীতলায় গন অভ্যুত্থান দিবস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁ সদর থানার অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকসমাজ দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • 18 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে ‘অদম্য জুলাই মিছিল’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা ও শহর শাখা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে ঝিনাইদহ শহর শাখার সেক্রেটারি তানজিম বিন আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি উবায়দুর রহমান খাঁন এবং জেলা সভাপতি রিয়াজুল ইসলাম। সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মিছিল ও সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST