1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ যুবক
August 27, 2026, 6:53 pm
Title :
মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

গোবিন্দগঞ্জে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ যুবক

  • Update Time : সোমবার, আগস্ট ২৮, ২০২৩
  • 282 Time View

 গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় আনিছুর রহমান (৫০), আরিফুল ইসলাম (৩০) ও সুজন মিয়া (৩৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। গ্রেফতার আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। এছাড়া আরিফুল ইসলাম ও সুজন মিয়ার ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী ব্লু-বার্ড ট্রাভেল্স নামের যাত্রীবাহী বাস তল্লাশিকালে আরিফুল ইসলামের কাছ থেকে ১০ বোতল ও সুজন মিয়ার কাছ থেকে বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গোবিন্দগঞ্জের খোরশাল গ্রামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান পলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST