1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে নিষিদ্ধ "পিরানহা" মাছ বিক্রি করায় ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা
May 25, 2026, 4:07 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিরিরবন্দরে নিষিদ্ধ “পিরানহা” মাছ বিক্রি করায় ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

  • Update Time : রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • 237 Time View

 

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে নিষিদ্ধ “পিরানহা” মাছ বিক্রি করার দাঁয়ে একজন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাণীরবন্দরে বাজার মনিটরিং করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা।
এসময় তিনি নিষিদ্ধ ঘোষিত “পিরানহা” মাছ বিক্রি করার দাঁয়ে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, ‘”বাজার তদারকি করতে গিয়ে “পিরানহা” মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন বিক্রেতাকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে”।

তিনি আরও জানান, “ওই বিক্রেতার কাছ থেকে মোট ১০ কেজি “পিরানহা” মাছ জব্দ করা হয়। সেগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেয়া হয়”।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুন্ডু।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু জানান, “রাক্ষুসে স্বভাবের কারণে “পিরানহা” জলজ প্রাণী খেয়ে ফেলে। জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করে “পিরানহা” মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবৃদ্ধি ও বেঁচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করেন”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST