1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চুনারুঘাটের দুই ব্যক্তি পিস্তলসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার
September 22, 2026, 4:50 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

চুনারুঘাটের দুই ব্যক্তি পিস্তলসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

  • Update Time : শনিবার, আগস্ট ১২, ২০২৩
  • 291 Time View

মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ- স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ চুনারুঘাটের ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটক আব্দুল কাদির (৬৬) চুনারুঘাট উপজেলার রগুরামপুর (সরকারবাড়ি) এলাকার আবু তাহেরের ছেলে ও একই উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুর নূরের ছেলে মো. কামাল উদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট, র‌্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST