1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন
August 26, 2026, 6:17 pm
Title :
নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ

জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন

  • Update Time : বুধবার, জুলাই ১৯, ২০২৩
  • 440 Time View

 ——-টেকনাফ উপজেলা দক্ষিণের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অধ্যাপক মাহবুবুর রহমান আবদুর রহমান বিশেষ প্রতিনিধি। অদ্য ১৯জুলাই সকাল ১০ ঘটিকায় টেকনাফ আলো শপিং কমপ্লেক্সের কনফারেন্স রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায়-বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটু সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবীতে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী একটি সুষ্ঠু নির্বাচন এবং দেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য বারবার রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতা স্বাধীনতার 53 বছর ও অব্যাহত রয়েছে। যা স্বাধীন একটি দেশ হিসেবে বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। দেশে যাতে স্বাধীনভাবে একটি নির্বাচন কমিশন গঠিত হয়, মানুষ যাতে নির্ভীগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সর্বোপরি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই যে জাতীয় সরকারের ডাক দিয়েছেন তা এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য জাতীয় সরকারের কোন বিকল্প নেই। তাই অনতিবিলম্বে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আহমদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাসান গালিবের পরিচালনায় অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুব রহমান বলেন অথর্ব নির্বাচন কমিশন গঠনের পর থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশনার চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য অনতিবিলম্বে নির্বাচন কমিশন ভেঙ্গে দিতে হবে, প্রধান নির্বাচন কমিশনারসহ সকলকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রচলন করতে হবে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি সাধারণ মানুষকে দিশাহারা করে তুলেছে। দ্রব্যমূল্যের লাগামহীনতা দূর করার মধ্য দিয়ে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। সম্মেলনে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সিনিয়র সহ- সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারী ও জাতীয় শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) প্রভাষক রাশেদ আনোয়ার, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল জাফর, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ জুনায়েদ, আইম্মা পরিষদের উপজেলা (দক্ষিণ) সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা ছদর মাওলানা হাফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক, ইসলামী যুব আন্দোলন উপজেলা (উত্তর) সভাপতি মাওলানা আব্দুল খালেক জিহাদীসহ উপজেলা নেতৃবৃন্দ। সম্মেলনে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST