1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন
September 21, 2026, 12:02 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

জীবননগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
  • 300 Time View

মোঃ মুনাইম হোসেন, চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী সোমবার (২৪-২৬ ফেব্রুয়ারী/২৫) কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুযোগ্য উপপরিচালক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আল-আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: আলমগীর হোসেন প্রমুখ।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: আলমগীর হোসেন। তিনি প্রকল্পের কর্মপরিধি ও জীবননগরের ফসলের বৈচিত্র্যময়তা তুলে ধরেন।প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বর্তমানে সারা বছরই লাউ,টমেটো, বেগুন পাওয়া যায়। এখন শিক্ষিত তরুণ যুবকরা কৃষিতে সম্পৃক্ত হচ্ছে। এটা ভালো দিক। এরা নতুন নতুন তথ্য প্রযুক্তি গ্রহণ করে, প্রবীনরা তা গ্রহণে চিরাচরিত অনীহা করে থাকে।আমাদেরকে বিষমুক্ত সকল উৎপাদন করতে হবে। যাতে করে সকলেই পরস্পর ভালো থাকতে পারি।প্রয়োজনে কৃষি অফিসের পরামর্শ গ্রহণের কথা উল্লেখ করেন। এ মেলা উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে নতুন নির্মিত শহীদ মিনারের পাদদেশ হতে শোভা পদযাত্রাসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।এরপর প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়
মেলা উদ্বোধন পর সকল স্টল পরিদর্শন করে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।মেলার স্টলসমূহে প্রযুক্তি নির্ভর বিভিন্ন কলাকৌশল তুলে ধরা হয়েছে। অনু্ষ্ঠানে কৃষক উদ্দোক্তা হিসেবে জনাব মো: জহিরুল ইসলাম ও মো: রুহুল আমিন লিটন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: মোরশেদ বিল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব আরিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST