
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শ্রেণিকক্ষের পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা বাস্তবভাবে অনুশীলনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।” এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষা বিকাশে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
Leave a Reply