
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভাধীন সুলতানপুর জেলেপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ খোকন আহম্মেদ (৪৫) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত খোকন আহম্মেদ সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার গোলাম রাব্বানীর ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, মারামারি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে। নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে থাকা সুলতানপুর এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply