1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা
July 27, 2026, 11:29 pm
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা

  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • 29 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি: পরিবেশ, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং মানবাধিকার বিষয়ে সচেতন ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক্ষ্যে নওগাঁয় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। নওগাঁ শহরের বইপট্টি এলাকার আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ডাসকো ফাউন্ডেশনের (DASCOH Foundation) উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়। প্রশিক্ষণে জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একসঙ্গে অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত ক্ষয়ক্ষতি, মানবাধিকার এবং এসব বিষয়ে তথ্যনির্ভর ও জনস্বার্থমূলক প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক আরও কার্যকর প্রতিবেদন প্রকাশে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST