1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল
September 8, 2026, 4:43 pm

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 28 Time View

নওগাঁ সংবাদদাতা:

দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তারা হলেন দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ)। সরকারের প্রতিটি সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এবং প্রতিটি গ্রামের বিভিন্ন সমস্যার তথ্য প্রশাসনকে তাৎক্ষণিক ভাবে অবগত করা ও বাল্য বিয়েসহ মাদক থেকে শুরু করে সকল ভালো-মন্দ কর্মকান্ডের নির্ভরযোগ্য তথ্যের একমাত্র বাহক হিসেবে কাজ করে আসছে এই গ্রাম পুলিশ সদস্যরা। গ্রাম পুলিশরা সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অবহেলিত। এই অবহেলিত বাহিনীকে যুগোপযোগী করতে সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অপরদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ও তথ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হলে এই গ্রাম পুলিশদের আধুনিক করার কোন বিকল্প নেই। আর গ্রাম পুলিশদের গতিশীল করতে তাদের চলাচলের জন্য একটি বাইসাইকেল খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এই বাহিনীর সদস্যদের আরো আধুনিকায়নের মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এমন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ হতে গ্রামপুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ হতে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯৯০জন গ্রামপুলিশের জন্য ক্রয়কৃত বাইসাইকেল সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমিক ভাবে জেলার ১১টি উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে যুগোপযোগী বাইসাইকেল প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক টি.এম.এ. মমিন। এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১২টি ইউনিয়নে কর্মরত দফাদার মহল্লাদারদের (গ্রাম পুলিশ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীন, সহকারি কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সারওয়ার কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST