1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
September 16, 2026, 2:35 am
Title :
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নওগাঁয় নির্বাচনের জন্য আগাম দোয়া কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন ‎কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা

নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 32 Time View

রিজওয়ান, নওগাঁ । নওগাঁর ধামইরহাটে দীর্ঘদিনের পৈতৃক ও বৈধ ভোগদখলীয় জমি অন্যায়ভাবে জবরদখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ওয়াজেদ আলী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ইতোমধ্যে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওয়াজেদ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, উপজেলার সাহাপুর মৌজায় নিজের নামে খারিজকৃত ও নিয়মিত খাজনা পরিশোধ করা ৮২ শতক জমি তিনি দীর্ঘদিন ধরে নিষ্কণ্টকভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত ২৬ আগস্ট স্থানীয় প্রভাবশালী খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম ও মোঃ আবদুস সাত্তার  কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক ওই জমিতে আমন ধানের চারা রোপণ করে তা দখলে নেয়। ​ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কেবল জমি ছাড়তেই অস্বীকার করেনি, বরং তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হাত-পা ভেঙে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়। ​বর্তমানে প্রতিপক্ষের অব্যাহত ভয়ভীতি ও হুমকির মুখে নিজের জমিতে যেতে পারছেন না ওয়াজেদ আলী। ফলে তিনি চরম আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি তীব্র মানসিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অনতিবিলম্বে বেহাত হওয়া জমি উদ্ধার এবং পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST