1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান
October 19, 2026, 5:40 am
Title :
নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা চৌগাছায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক। নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 32 Time View

 শান্তি আক্তার: নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার ও প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার (১৮ অক্টোবর ২০২৬) নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ ছাড়া রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে এবং নওগাঁ জেলা পুলিশকে সম্মানিত করায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করবে। এ সময় তিনি অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপারকে এ শুভেচ্ছা স্মারক প্রদান জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST