October 30, 2026, 8:07 pm
Title :
নওগাঁর পত্নী তলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত নওগাঁর মান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম

নওগাঁর মান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • Update Time : Friday, October 30, 2026
  • 27 Time View

নওগাঁ  প্রতিনিধি:
নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে যুবলীগ নেতা শাওন হাসানের বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শাওন হাসান (৩০), তিনি ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাঁর পিতা মোঃ আনিছুর রহমান। শ্রী যুগল ঋষি (২২), পিতা শ্রী গণেশ ঋষি, সাং-শ্রীরামপুর, মান্দা। শ্রী অনিল ঋষি (৫৮), পিতা মৃত মরু ঋষি এবং মোঃ আসিফ আহমেদ (২৬), তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বাড়ি নওগাঁ সদর এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST