1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালী বিএনপির উদ্যোগে আদালতে তারেক-জোবাইদার বিরুদ্ধে পরমাশি সাজার প্রতিবাদে বিক্ষোভ
May 25, 2026, 6:22 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী বিএনপির উদ্যোগে আদালতে তারেক-জোবাইদার বিরুদ্ধে পরমাশি সাজার প্রতিবাদে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩
  • 297 Time View

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

গতকাল বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে জেলা শহর মাইজদী বাজারের প্রধান সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা তারেক-জোবাইদাকে সাঁজা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করে উপস্থিত নেতাকর্মিরা। প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।

আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফেজ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল কলিম প্রমূখ।

 

সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, অবৈধ সরকারের অবৈধ মামলা ও এই অবৈধ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রহসনের রায়। দেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ফরমায়েশি রায়ের আরও একটি নজির স্থাপন হলো।

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং দন্ড প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল করা হয়েছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST