1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার
August 26, 2026, 4:33 pm
Title :
পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার

পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • 23 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে জানান, পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে। সংবাদ পাওয়ার পর পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST