
মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তি এবং মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে ফুলবাড়ী উপজেলা পরিষদ গেট হতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার। উপজেলা প্রশাসন স্কুলের (শিশু কানন) প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মৎস্য চাষী মোশারফ হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে উপজেলার ফুলসাগর লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। “জাতীয় মৎস্যপক্ষ ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply