1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বন বিভাগের অভিযানে দখলমুক্ত কোহেলিয়া নদীর জায়গা
October 28, 2026, 1:33 am
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

বন বিভাগের অভিযানে দখলমুক্ত কোহেলিয়া নদীর জায়গা

  • Update Time : Monday, July 24, 2023
  • 304 Time View
আবদুর রহমান বিশেষ প্রতিনিধি। মহেশখালী মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে কোহেলিয়া নদীর চর ও অবৈধ ভাবে প্যারাবন দখল করে ঘের নির্মাণে অভিযান চালিয়ে বাঁধ কেটে দিয়ে সরকারী জায়গা দখলমুক্ত করা হয়েছে । পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ছনুয়া রেঞ্জের বিট কর্মকর্তার নেতৃত্বে ২৪ জুলাই (সোমবার) সকাল ১১টার সময় অভিযান পরিচালনা করে একদল বন কর্মকর্তাগন । এসময় প্যারাবন কেটে অবৈধ ভাবে চিংড়ী ঘের নির্মাণ করা বাঁধ কেটে দিয়ে দখলমুক্ত করা হয়েছে নদীর জায়গা । মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর নির্দেশে মাতারবাড়ীর বিট কর্মকর্তা কুদ্দুছ উক্ত অভিযানে সহযোগীতা করেছেন বলেও সূত্রে জানা গেছে । উল্লেখ্যঃ- এর আগে গত ২৩ জুলাই বিকালে (মাতারবাড়ী খন্দারবিলের ভুমিদস্যু আব্বাছের নেতৃত্বে কোহেলিয়া নদীর উত্তর পাশে বিশাল প্যারাবন দখল করে চিংড়ী ঘের নির্মাণ) আগামী ৪১ সালের জন্য লিজ নিয়েছি , ভুমিদস্যু আব্বাছের দম্ভোক্তি! শিরোনামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোষ্ট করি । ফেসবুকের সূত্র ধরে বিষয়টি চট্টগ্রাম উপকূলীয় বন সংরক্ষক এর নজরে পড়লে তিনি তাৎক্ষণিক ছনুয়া রেঞ্জ কর্মকর্তা ও মহেশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তাদের কে প্যারাবন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন । চট্টগ্রাম বন সংরক্ষক এর নির্দেশে ২৪ জুলাই সকালে পেকুয়া উপজেলার ছনুয়া রেঞ্জের বিট কর্মকর্তার নেতৃত্বে ও মাতারবাড়ী বিট কর্মকর্তার সহযায়ীতায় একদল বন কর্মী অভিযান পরিচালনা করে মাতারবাড়ীর ভুমিদস্যু আব্বাছ সিন্ডিকেটের অবৈধ ভাবে দখল করা ঘেরের বাঁধ কেটে দিয়ে নদীর জায়গা দখলমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST