1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে আদালতে মামলা চলমান জমিতে বাউন্ডারি করার অভিযোগ
August 25, 2026, 10:11 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

বোরহানউদ্দিনে আদালতে মামলা চলমান জমিতে বাউন্ডারি করার অভিযোগ

  • Update Time : সোমবার, জুলাই ১০, ২০২৩
  • 352 Time View

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে আদালতে মামলা চলমান জমিতে বাউন্ডারি করার অভিযোগ উঠেছে মোঃ সালাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে,এই অভিযোগ করেন জমির ক্রয়কৃত মালিক তাজউদ্দীন খান ও মোঃ জসিম। তাজউদ্দীন খান ও মোঃ জসিম অভিযোগ করে বলেন,১৯৯৬ সালে গৌর নিতাই সাহার কাছ থেকে কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার জেএল ৫৮ মধ্য ৫১৩ ও ৫১৫ খতিয়ানের দাগ নং ২০৫৮ ও ২১০১ এর ৬৩.৫০ জমি ক্রয় করেন সফিজল ইসলাম নামের এক ব্যক্তি”তার কাছ থেকে ২০২২ সালে আমরা ক্রয় করি কিন্ত ওই এলাকার সালাউদ্দিন নামে এক ব্যক্তি তার বাড়ির পাশে জমিটি হওয়ায় দখল করতে চায় ঘটনাটি জানতে পেরে আমরা গত ৬ জুলাই বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি,থানায় আমাদের দু”পক্ষকে মিমাংসার জন্য ডাকা হলে সালাউদ্দিন এক সপ্তাহের সময় চাইলে তা উপস্থিত সালিশগনের মাধ্যমে দেওয়া হলে সেই সুযোগে তিনি বাউন্ডারি নির্মান করেন তারা আরো বলেন,সালাউদ্দিন এর বিরুদ্ধে জমির দাতা সফিজল ইসলাম ২০২১ সালে ভোলা কোর্টে একটা মামলা দায়ের করেন যা এখন ও চলমান রয়েছে। তারপর সালাউদ্দিন মামলা চলমান অবস্থায় নিজের ক্ষমতা বলে আমাদের জমিতে বাউন্ডারি নির্মান করার কাজ চলমান রেখেছে,তারা বলেন আমরা আমাদের জমি ফিরে পেতে চাই এবং সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে তাজউদ্দীন খান ও মোঃ জসিম জমি পেতে ভোলা জেলা পুলিশ,জেলা প্রশাসন ও বিচার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে সালাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই জমিটি তার তাই তিনি কাজ করাচ্ছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,আদালত যে সিদ্ধান্তে দেবেন সেই মোতাবেক কাজ চলবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST