1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
October 25, 2026, 10:57 am
Title :
কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

  • Update Time : Friday, April 14, 2023
  • 436 Time View
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইসমাইল নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বেড়িবাধ এলাকায় বেলা ১ টায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত শিশু ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে নানী সহ শিশু ইসমাইল তেঁতুলিয়া নদীতে গোসল করতে আসে। নিহতের নানী ইসমাইলকে রেখে বাড়িতে গোসলের জন্য মগ আনতে গেলে শিশুতে পানিতে নেমে ডুব দিয়ে আর উঠে আসেনি,অনেক খোঁজাখুজির পর শিশুটিকে খুঁজে না পেলে বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকতা রুহুল আমিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় বিকাল ৪ টার দিকে ইসমাইলের মরদেহ উদ্ধার করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নদীতে গোসল করতে গিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে শুনেছি এবং ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST