1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী আটক
August 25, 2026, 4:19 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী আটক

  • Update Time : সোমবার, জুলাই ৩১, ২০২৩
  • 337 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন বাসা বাড়ীতে কাজের বুয়া সেজে চুরি করা চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগমে(৪৩) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। ৩১ জুলাই সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ৪ নম্বর ওয়ার্ডের তার স্বামীর বসতঘর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ ভরি আট আনি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তসলিমা বেগমের বাড়ীতে কাজের বুয়া হিসেবে যোগদান করেন চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগম।২৬ জুলাই আটক ইয়াসমিন বেগম ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন প্রকারের স্বর্নালংকার হাতের কাছে পেয়ে চুরির উদ্দেশ্য তার নিজ বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে নিয়ে যায় এবং সেগুলো প্লাস্টিকের কোটায় ভরে বাগানে মাটির নিচে পুতে রাখে। ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত খোঁজাখুজির পর সেগুলো না পেয়ে ইয়াসমিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ৩০ জুলাই রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন ইয়াসমিনের ঘর মালিক তসলিমা বেগম। পরে ৩০ জুলাই রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,এস আই মানিক ও এসআই মনির হোসেন সহ একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল,রুলি,বালা,আংটি,নাক ফুল,গলার চেইন,কান পাশা,স্বর্নের পাথর আংটি সহ ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার উদ্ধার করে যার বাজার মূল্য ১৭ লাখ টাকা বলে জানা যায়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ৩১ জুলাই সোমবার বিকালে বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের নির্দেশে রবিবার রাতভর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম কে সোমবার সকালে আটক করে এবং চুরি মামলার মাধ্যমে দুপুরেই আটককৃত ইয়াসমিন কে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST