1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুরে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও ভাতা বিতরণ
September 22, 2026, 7:40 am
Title :
মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট

মাধবপুরে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও ভাতা বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
  • 338 Time View

 হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, উদ্বুদ্ধকরণ ও ভাতা বিতরণ করা হয়। ৪ঠা অক্টোবর দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা মাধবপুর শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ে নারীদেরকে ১. বিউটিফিকেশন ২. ক্যাটারিং ৩. ফ্যাশন ডিজাইন ৪. ইন্টেরিয়র ৫. বিজনেস ম্যানেজমেন্ট এই ৫টি ট্রেডে১৫০ জন নারী শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৫৩ হাজার ৫০ চেক বিতরণ করা হয়। জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলার চেয়ারম্যান ইসমত আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্ম কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, প্রশিক্ষণ কর্মকর্তা জামিরুল ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে আজ বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভাতা প্রদানের মধ্য দিয়ে নারীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে সরকার। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয় সহ সদস্য নূর মোহাম্মদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST