1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় ঝাল ক্ষেতে ছাগল খাওয়ানো কে কেন্দ্র করে ৩ নারী আহত
July 26, 2026, 1:17 pm
Title :
পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব। নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রেপ্তার ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ

শৈলকুপায় ঝাল ক্ষেতে ছাগল খাওয়ানো কে কেন্দ্র করে ৩ নারী আহত

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩
  • 318 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ঝাল ক্ষেতে ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে ৩ নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, দেবীনগর গ্রামের হাফিজ মন্ডল বাড়ির পাশে ২৬ শতক জমিতে ঝাল ও বেগুন চাষ করে। দুপুরে পরিকল্পিত হাফিজ এর ছোট ভাই জাহিদুল,মিরাজ ও তাদের স্ত্রী সন্তানেরা হাফিজ এর ঝাল ও বেগুন ক্ষেতে ছাগল খাওয়ানো শুরু করে। এসময় হাফিজ এর স্ত্রী ফুলমতি নিষেধ করলে তাকে পিটিয়ে আহত করে। মায়ের চিৎকারে মেয়ে আসমা ছুটে আসলে তাকেও মেরে আহত করে। শুধু তাই নয় আসমার ১২ বছরের মেয়েকেও পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত আসমা জানায়,আমার চাচা ও চাচাতো ভায়েরা আমার মাকে মারধর করছিল আমি ঠেকাতে গেলে আমাকে মারধর করে আমার গলায় থাকা চেন চিনিয়ে নেয়।হাফিজ এর মা চন্দনা খাতুন জানান, আমার বড় ছেলে হাফিজ এর সাথে ছোট ছেলে জাহিদুল,মিরাজ ও তাদের স্ত্রী সন্তানেরা জমিজমা বিরোধের জের ধরে শত্রুতা করে মারধর করেছে।

হাফিজ মন্ডল জানায়, জমিজমা নিয়ে আমার ভাইয়েরা আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করছে,তাদের ভয়ে আমি ও আমার ছেলে বাড়িছাড়া রয়েছি। আমাকে মারতে না পেরে ছোট ভাই জাহিদুল, মিরাজ, ভাতিজা রাজু,রানুসহ বেশ কয়েকজন আমার স্ত্রী,মেয়ে ও নাতনিকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,জমিতে ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST