1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শেরপুরে মানববন্ধন
April 14, 2026, 3:19 pm
Title :
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ নওগাঁ শহরের হরিজনপল্লী নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার নওগাঁয় ১১ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা, ধর্ষক আটক সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শেরপুরে মানববন্ধন

  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩
  • 354 Time View

 

শেরপুর প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে জামালপুর জেলার বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব।

শনিবার ১৭ জুন দুপুরের দিকে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি.এইচ হান্নান, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনে পক্ষে ডিবিসি নিউজের এস.এম জোবায়ের দিপ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জোবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, নকলা উপজেলা টিভি ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার জসিম উদ্দিন মিন্টু, ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টার্স ফোরাম ময়মনসিংহের পক্ষে নাঈম ইসলাম, নকলা ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর হোসেন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অনেকে।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে।

হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে।অবিলম্বে এই হত্যার মূলহোতা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।একইসঙ্গে সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST