1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯শ্রমিকের মৃত্য।।ইয়ার্ডের ভিতর উত্তেজিত এলাকাবাসীর ভাংচুর
August 16, 2026, 1:22 pm
Title :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯শ্রমিকের মৃত্য।।ইয়ার্ডের ভিতর উত্তেজিত এলাকাবাসীর ভাংচুর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নওগাঁর পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী নওগাঁর পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান “মাটির মা ফাউন্ডেশন” লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত আগে চোর ছিলাম,তাই আল্লাহ শাস্তি দিচ্ছেন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯শ্রমিকের মৃত্য।।ইয়ার্ডের ভিতর উত্তেজিত এলাকাবাসীর ভাংচুর

  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬
  • 15 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে নির্গত বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে।মর্মান্তিক এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ইয়ার্ডে ঢুকে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ১৪ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে সমুদ্র তীরে অবস্হিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে থাকা একটি পুরোনো এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত ৯জনের প্রাণহানী ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ ট্যাংক লিকেজ থেকে গ্যাস ছড়ানোর কথা জানিয়েছেন। অন্যদিকে,ইয়ার্ডের এমডি ফেরদৌস ওয়াহিদ বলছেন অন্য কথা তিনি বলছেন জাহাজ কাটার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জেলেরা জানান,বিষাক্ত গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সমুদ্র থেকে মাছ শিকার করে নৌকা নিয়ে ফেরার সময় ইয়ার্ডসংলগ্ন খালে ঢুকতে পারেননি।তাদের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়।এদিকে নির্গত গ্যাসে ইয়ার্ডের ভেতরে স্বজন ও প্রতিবেশীদের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ইয়ার্ডে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST