1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালিয়া সোনালী ব্যাংক থেকে পুর্বের কায়দায় চুরি করতে গিয়ে পিবিআইর হাতে আটক ২
August 9, 2026, 9:59 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

কালিয়া সোনালী ব্যাংক থেকে পুর্বের কায়দায় চুরি করতে গিয়ে পিবিআইর হাতে আটক ২

  • Update Time : বুধবার, জুন ১৪, ২০২৩
  • 288 Time View

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় আটক ২ আটক রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। বাগেরহাটের মোল্লাহাটে সম্প্রতি সোনালী ব্যাংক শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জুন) পত্রিকায় প্রকাশিত হয়। সেই ভিডিওটি পিবিআই বাগেরহাটকে ট্যাগ করা হয়। ফলে সংবাদটি পিবিআইর নজরে আসে এবং শুরু হয় তাদের কার্যক্রম। গত মঙ্গলবার (১৩ জুন) ওই চক্রটি নড়াইলের কালিয়া সোনালী ব্যাংকে একই কায়দায় চুরি করতে গেলে পিবিআই তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হলেন- রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। তাদের দুজনের বাড়ি বাগেরহাটের মোংলায়। বাগেরহাট পিবিআইর এসপি আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা পিবিআই বাগেরহাটকে খবরটি ট্যাগ করায় খবরটি দেখি এবং আসামিদের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করি। একপর্যায়ে নড়াইল কালিয়া থেকে তাদের মঙ্গলবার আটক করা হয়। উল্লেখ্য, গত ৭ জুন দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে ৫০ হাজার টাকা অভিনব কায়দায় চুরি হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST