1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার
July 27, 2026, 4:19 am
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার

  • Update Time : সোমবার, আগস্ট ২১, ২০২৩
  • 334 Time View

আজিজুর রহমান,(যশোর) জেলা প্রতিনিধি: কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী (৭০) ইন্তেকাল করেছেন। শণিবার (১৯ আগস্ট) ভোরে তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি র’জেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে উপজেলার মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পুর্বে কেশবপুর প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান তাঁর সংগীয় পুলিশ ফোর্স নিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার জানান হয়। এর পর গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে এই অকুতোভয় সংগ্রামী মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলার আওয়ামিলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ, এম আমির হোসেন, পৌর মেয়র, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST