1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
খানসামায় ইট ভাটায় অভিযান
July 20, 2026, 10:42 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

খানসামায় ইট ভাটায় অভিযান

  • Update Time : বুধবার, মে ৩, ২০২৩
  • 318 Time View

সাজু,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়েকটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, তার এই ধারাবাহিকতায় তামিম ব্রিক্স, এসএইচবি ব্রিক্স এবং এসএনএস ব্রিক্স প্রত্যেক ভাটার মালিককে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামীতে প্রশাসনের এ সকল অভিযান অব্যাহত থাকবে৷ অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় লাইসেন্স নবায়ন না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে ভাটা বন্ধ করছেন উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST