1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জ থানার পদক্ষেপে সেই মাকে ফিরিয়ে নিল ছেলে
August 26, 2026, 10:09 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক

গোবিন্দগঞ্জ থানার পদক্ষেপে সেই মাকে ফিরিয়ে নিল ছেলে

  • Update Time : শনিবার, আগস্ট ২৬, ২০২৩
  • 327 Time View

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া সেই নিঃস্ব অসহায় মাকে ফিরিয়ে নিয়েছে ছেলে হাবিবুর রহমান। থানা কর্তৃপক্ষের মানবিক পদক্ষেপে ভুল বোঝাবুঝির অবসানে মা হাওয়া বেগম স্বামীর ভিটে-মাটিতে ফিরেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর রুমে মা ও ছেলেকে মুখোমুখি করা হয়। এসময় মায়ের অভিযোগপত্র আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথার একপর্যায়ে মমতাময়ী/স্নেহময়ী মা ছেলের অপরাধ ক্ষমা করে দেন এবং ছেলেও অতীতের পারিবারিক ভুলের জন্য ক্ষমা চেয়ে মাকে পরিবারে ফিরিয়ে নিতে অঙ্গীকারনাম দেন। এর আগে গত ৬ জুলাই নিঃস্ব মাকে বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করার ঘটনায় সম্প্রতি অসহায় মা থানায় অভিযোগ দিলে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ করে। বিষয়টি নবাগত ওসির নজরে আসলে তিনি এএসআই সাইফুলকে দায়িত্ব দিলে ছেলে হাবিবুর রহমানকে থানায় আনা হয়। হাবিবুর রহমান উপজেলার রাখালবুরুজ ইউপির পানিয়া গ্রামের মৃত মোজাহারুল ইসলামের চার ছেলেদের মধ্যে সবার ছোট। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, বিধবা মায়ের অভিযোগে ছেলে হাবিবুরকে আজ থানায় আনা হয়। সেখানে উভয়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাদের বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST