1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন:ইউএনও
February 17, 2026, 3:18 am
Title :
সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী। অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা হবিগঞ্জে জাতীয় ঐক্য ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আহবানে, জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত। সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় নওগাঁয় ধানের শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন:ইউএনও

  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩
  • 227 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। ১৩ মে শনিবার সকাল থেকে দিনভর উপজেলার পক্ষিয়া,হাসাননগর,টগবী, গঙ্গাপুর,সাচড়া,বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও নওরীন হক। এসময় তিনি বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে,আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন”আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা,শুকনা খাবার,পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি,আপনাদের ভয় নেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে। এ সময় সাংবাদিকদের তিনি জানান,ঘূর্ণিঝড় মোখায় চিকিৎসা সেবা প্রদানের জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ বিভিন্ন টিমে ৩৩ জন সদস্য প্রস্তুত রয়েছে,গৃহপালিত গবাদি পশু সেবা প্রদানের জন্য উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সমন্বয়ে বিভিন্ন ইউনিটে ১০ জন্য সদস্য প্রস্তুত রয়েছে,উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জন সাধারণের বসবাসের জন্য ২৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার ও পানীয় পন্য মজুদ রয়েছে বলে ও জানান তিনি। এসময় তিনি আরো বলেন,ঘূর্ণিঝড়ে কেউ গুজব ছড়াবেন না,সবাই সতর্কতা অবলম্বন করুন”জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য ১০ জনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে এবং কন্ট্রোল রুমে মোবাইল: ০১৭০০৭১৭০৭২ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ সোহেল,৮নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার,সাংবাদিক এইচ.এম.মোঃ সাইফুল ইসলাম আকাশ,ফায়ার সার্ভিস টিম,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার সহ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST