1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক
September 8, 2026, 5:24 pm
Title :
নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান বাস্তুতন্ত্র-ভিত্তিক অভিযোজন: জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই ও দূরদর্শী সমাধান নওগাঁর নিয়ামতপুরে পুলিশি অভিযানে সাজাপ্তসহ ৬ আসামী গ্রেপ্তার নওগাঁর পত্নীতলায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় এক স্বর্নব্যবসায়ী খুন চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক চৌগাছার পুড়াপাড়া টু আন্দুলিয়া সড়কে বেহাল অবস্থা জনদূরভোগে ২০ গ্রামের মানুষ নিয়ামতপুরে গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার, গরু ও পিকআপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 16 Time View

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো. ইসমাইল হক (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর থানার কালিনগর ইংলিশ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত মো. ইসমাইল হক ওই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।​

চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে পুলিশ, র‌্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​এ বিষয়ে উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক নিয়ন্ত্রণে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।” পাশাপাশি তিনি মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST