1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ
October 29, 2026, 12:38 am
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ

  • Update Time : Saturday, June 24, 2023
  • 319 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ সামসুর রহমান খোকন গং এর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে ব্যবসায়ী আব্দুল মালেক।

গতকাল বৃহস্পতিবার (২২জুন) বিকেলে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সরদার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াখলা ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ এর ছেলে, আব্দুল মালেক (৫৩) এর সাথে একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে, সামসুর রহমান খোকনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারি ধারাবাহিকতায় নূর মোহাম্মদ খোকন আব্দুল মালেকের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ আদালতে এল এস টি মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষের দলিলাদি পর্যালোচনা করে আব্দুল মালেক এর পক্ষে উক্ত মামলায় রায় দেন। রায় পরবর্তী গত ২১শে জুন চাটখিল থানার সমন্বয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় আমিন দ্বারা আব্দুল মালেকের পৈতৃক ও ক্রয় কৃত সম্পত্তি পরিমাপ করিয়া বুঝাইয়া দেন। আদালতের রায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে গতকাল দ্বি- প্রহরে শামসুর রহমান খোকনের ছেলে মোঃ শ্রাবণ (২২) দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালেকের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই সাথে পরিমাপকৃত সীমানা পিলার উপড়ে ফেলে। এমতবস্তায় আব্দুল মালেক এর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে সত্যতা স্বীকার করে সামসুর রহমান খোকন জানান আমি আদালতে এল এস টি মামলা দায়ের করেছি। আদালত আমার বিপক্ষে রায় দেওয়ায় আমি রায়ের বিরুদ্ধে আপিল করেছি। মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক মাসুদ আলম সুমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন এই বিষয়ে আমরা তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST