1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন -এইচ এম ইব্রাহিম এমপি
April 10, 2026, 11:13 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

চাটখিলে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন -এইচ এম ইব্রাহিম এমপি

  • Update Time : রবিবার, মে ২৮, ২০২৩
  • 219 Time View

 ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সকল সুবিধাভোগী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সাথে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৭মে) বিকেল ৫টায় উপজেলার হীরাপুর স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বদলকোট ইউনিয়নের ৬নং ওয়ার্ড হীরাপুর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন হেফজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ এম ইব্রাহিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার শামসুল আলম, বদলকোট ইউনিয়ন (উত্তর) আওয়ামীলীগের সভাপতি ডাঃ বেলায়েত হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর উল আহসান স্বপন, কামালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, বদলকোট ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম বলেন,২০০৯-২০১৪ সালের এমপি ছিলেন বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তিনি কখনো আপনাদের কাছে আসছে। তিনি সংসদ সদস্য থাকায় অবস্থায় সরকার ও নোয়াখালী উন্নয়ন ফান্ড থেকে মোট ৭৮কোটি টাকায় বরাদ্দ পেয়েছে। আমার প্রশ্ন হল খোকন সাহেব ৭৮কোটি টাকা কোথায় খরচ করছে? টিআর কাবিখা প্রকল্পের টাকা সব জিয়ার সৈনিক ক্লাবের নামে হরিলুট করেছে। এমপি ইব্রাহিম আরো বলেন করোনা কালীন মহামারি, বন্যা, শীত, ঈদের সময়ে আওয়ামীলীগের লোকজন আপনাদের পাশে থাকে কিন্তু বিএনপি জামায়াতের লোকজন আপনাদের পাশে থাকে না। ইব্রা‌হিম আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতার আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, আওয়ামী লীগের নেতারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছে। জন‌নেত্রী‌ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন চিত্র তু‌লে ধর‌ে তিনি বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) মত দেশের ৩’শ টি নির্বাচনী এলাকায় উন্নয়ন হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর জন‌্য সক‌লের কা‌ছে দোয়া কামনা করেন। আগামী নির্বাচ‌নে শেখ হা‌সিনা আবা‌রো প্রধানমন্ত্রী হ‌বেন বলে মন্তব্য করে এমপি ইব্রাহিম।তিনি বলেন, চাট‌খিল সোনাইমুড়ী‌তে নৌকা‌ জয়যুক্ত হ‌লে অত্র এলাকার অসমাপ্ত কাজ গু‌লো সমাপ্ত করা হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST