1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
June 18, 2026, 10:09 am
Title :
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, জুলাই ৭, ২০২৩
  • 337 Time View

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) সকালে ঐ এলাকার একজন জনৈক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মৃতদেহ দেখতে পায়। এরপর চিরিরবন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ উপজেলার পুনট্টি (গমিরা হাট) এলাকার বাঁশঝাড় থেকে ঐ মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ব্যক্তি স্থানীয় গমিরাহাট তফশিলি উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহত ফিলিমন সরেন (৪৮) গমিরা হাট পুনট্টি তেলীপাড়ার মৃত সুবল সরেন এর পুত্র। নিহত ফিলিমন সরেনের ছেলে আমিন সরেন জানান, আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুজি করেছি বাবাকে পাইনি। কিন্তু আজ সকালে এই এলাকার স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছে একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহের কথা শুনতে পেয়ে আমি ছুটে এসে দেখি মরদেহটি আমার বাবার”। এদিকে উক্ত গমিরাহাট তফসিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম বলেন “আমি গতকাল সন্ধ্যার সময় জেনেছি যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা”। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, স্থানীয় একজন বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা   পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রাথমিক সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য কাজ করছে চিরিরবন্দর থানা পুলিশ”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST