1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল
September 9, 2026, 11:07 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল

  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  • 88 Time View

জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল! স্টাফ রিপোর্টার : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকসীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্স দোকানে স্থানীয় সন্ত্রাসীরা দোকানের মালিকের অনুপস্থিতিতে দোকানের কর্মচারীদের ভয়ভিতি দেখিয়ে হুমকি দিয়ে বের করে দিয়ে জোরপূর্বক দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথ্যসূত্রে জানা যায়, সংখ্যালঘু দম্পতি উৎপল মহন্ত ও সুমি মহন্ত দু‘জন মিলে ২০১২ সালে ২৬ পয়েন্ট সাফ কাওলা দলিল মূলে ক্রয় কৃত ভূমিতে নিউ মাতৃ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান প্রতিষ্ঠিত করেন। বিগত হাসিনা সরকারের আমলে ২০১৩ সালে সন্ত্রাসী শেখ ফরিদ মিয়া গং দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ও দোকানের ভূমি জোর করে দখল করার বার বার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তৎকালীন বকসীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদার এবং তৎকালীন বকসীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে দেনদরবার করে বিষয়টি লিখিত সমাধান করা হয়। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শেখ ফরিদ মিয়া আবারও পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ১০ আগস্ট ২০২৬ শেখ ফরিদ মিয়া গং নিউ মাতৃ জুয়েলার্স দোকানের মালিক উৎপল মহন্তের অনুপস্থিতিতে দোকানের কর্মচারীদের ভয়ভিতি দেখিয়ে হুমকি দিয়ে বের করে দিয়ে জোরপূর্বক দোকানে তালা ঝুলিয়ে দেয়। গত ১৪ আগস্ট ২০২৬ ভোরে সন্ত্রাসী শেখ ফরিদ মিয়া নিউ মাতৃ জুয়েলার্স সাইনবোর্ডে রং দিয়ে ঢেকে এই দোকান ভাড়া দেওয়া হইবে লিখে তার মোবাইল নাম্বার লিখে দেয়। দোকান ঘরসহ ভূমি বর্তমানে অগ্রণী ব্যাংক বকসীগঞ্জ শাখায় বন্ধকীকৃত সম্পত্তি। এবিষয়ে স্থানীয় দেনদরবার হওয়ার কথা থাকলেও পরে হয়নি। গত ১৪ আগস্ট ২০২৬ ভূমির যৌথ মালিক ও উৎপল মহন্তের স্ত্রী শ্রীমতি সুমি মহন্ত বকসীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্ত এখন পর্যন্ত অভিযোগটি এফআইআর ভুক্ত হয়নি। বকসীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন শ্রীমতি সুমি মহন্তের অভিযোগটি এফআইআর ভুক্ত না করে স্থানীয়ভাবে মিমাংসা করার চেস্টা চালিয়ে যাচ্ছেন। সংখ্যালঘু দম্পতি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় তীব্র আর্থিক সংকট ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST