1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
October 12, 2026, 9:45 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • 70 Time View

। *পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জিয়া সাইবার ফোর্স ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ স্বপন আলী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠন সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নব-অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুবেল হক-কে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মোঃ মানিক হোসেন, মোঃ মিলন চৌধুরী, মোঃ বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম ও মোঃ হাসনাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিদ্যুৎ রহমান বিপুল ও পলক উজ্জামান রনি, প্রচার সম্পাদক অমূল্য, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ এবং সদস্য মোঃ আলমগীর হোসেন সৈকত ও মোঃ আহসান হাবিব। বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST