1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
July 30, 2026, 1:22 am
Title :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁ সদর থানার অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকসমাজ দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা

জীবননগর থানা পুলিশের অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • 20 Time View

মোঃ ওমর ফারুক,জীবননগর, চুয়াডাঙ্গা (প্রতিনিধি) চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার লক্ষীপুর গ্রামের আলা কসাইয়ের ছেলে বাবু, ফকির চাঁদ মণ্ডলের ছেলে কামরুল, লালটু মিয়ার ছেলে ফনা এবং ইসলামপুর গ্রামের সিদ্দিক ড্রাইভারের ছেলে আব্দুর রহমান। এছাড়া অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবু ও কামরুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে জীবননগর থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গতরাতে পরিচালিত বিশেষ অভিযানে পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধেই পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি আইনের বাইরে থাকতে পারবে না। ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা কাজ করছি এবং জীবননগরকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।” জীবননগর থানা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST