1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে শৈলকুপায় ক্ষেত থেকে কলা চুরি, প্রতিবাদ করায় বৃদ্ধের দাঁত ভেঙে আহত করেছে চোর
September 22, 2026, 6:40 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

ঝিনাইদহে শৈলকুপায় ক্ষেত থেকে কলা চুরি, প্রতিবাদ করায় বৃদ্ধের দাঁত ভেঙে আহত করেছে চোর

  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩
  • 400 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটেছে। ক্ষেত মালিক বৃদ্ধ উম্মাদ আলী (৭০) প্রতিবাদ করায় তার দাঁত ভেঙে দিয়েছে কলা চোর সেলিম। হামলার শিকার বৃদ্ধ উম্মাদ আলী বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সে হড়রা গ্রামের মৃত আজিমদ্দিন শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে। চিকিৎসাধীন বৃদ্ধ উম্মাদ আলী জানান, হড়রা গ্রামে বাড়ীর পাশে তিনি কলা চাষ করেছিলেন। শুক্রবার রাতের আধারে তার ক্ষেত থেকে কলা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ভোরে তিনি প্রতিবেশী মৃত শহর আলীর ছেলে সেলিম (৫০) এর কাছে তথ্য নিতে যায়৷ এসময় সেলিম উত্তেজিত হয়ে বৃদ্ধ উম্মাদ আলীর মুখে কিল ঘুষি মারলে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেন। হামলাকারী সেলিম কলা চুরির সাথে জড়িত বলে বৃদ্ধ উম্মাদ আলী দাবী করেন। বৃদ্ধের উপর হামলা ও কলা চুরির ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST