1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক করেছে ডিবি পুলিশ
July 20, 2026, 9:31 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক করেছে ডিবি পুলিশ

  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩
  • 281 Time View

 

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ নয় দালালকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদন্ড দেওয়া হয়। বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এ সময় সেখানে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত আটক দালালদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

এসব দালালরা ঝিনাইদহ হাসপাতালে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান করে।তারা সদও হাসপাতালের রোগীদের চিকিৎসার বিষয়ে বিভ্রান্তি করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যাওয়া, ক্লিনিকে ও বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত থাকে।

আটক দালালরা হলেন-জেলা সদরের শিকারপুর গ্রামের রিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরসল কুমারের ছেলে অপু মন্ডল, কলাবাগান এলাকার মৃত মনরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম।

ঝিনাইদহ সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ও ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস বলেন , সদর হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে অভিযোগেরও কমতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় অভিযান চালিয়েও দালালদের আটক করলেও থেমে থাকে না তাদের গ্রুপ ভিত্তিক দালালি।আজ সকাল থেকে দুপুর পযর্ন্ত সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে নয় দালালকে আটক করে ডিবি পুলিশ ও জেলা প্রশাসনরে এক অভিযানে । পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীরা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করে। এ ছাড়া তারা পরবর্তীতে এ কাজ করার অঙ্গীকার করে।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে

প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ ও তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে দালাল বিতাড়িত করতে আমাদের হাসপাতাল কৃতপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। হাসপাতালকে দালালমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST