1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারী শ্রমিকের মৃত্যু
August 9, 2026, 10:27 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারী শ্রমিকের মৃত্যু

  • Update Time : বুধবার, মে ৩১, ২০২৩
  • 405 Time View

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারী শ্রমিকের মৃত্যু

পবিত্র দেব সমীর, স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গোলাপী আক্তার (৪০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোলাপী আক্তার ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার এক মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনা স্থল থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ, (ওসি), একেএম আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST