1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত টাকা উদ্ধার করল পুলিশ
September 9, 2026, 9:39 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত টাকা উদ্ধার করল পুলিশ

  • Update Time : শুক্রবার, মে ২৬, ২০২৩
  • 377 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত ৫৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিক-নির্দেশনায় তজুমদ্দিন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে ভোলা জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত ৫৩ হাজার টাকা উদ্ধার করে তজুমদ্দিন থানা পুলিশের একাধিক টিম। জানা গেছে,ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ কর্তৃক ০১ মে/২৩ থেকে আজ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫টি স্মার্ট ফোন ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া ৫৩,০০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন তজুমদ্দিন থানা পুলিশ। এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও তজুমদ্দিন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ হোসেন কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশে তজুমদ্দিন থানা পুলিশ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের উদ্ধার কার্যক্রম”ভবিষ্যতে এ কাজ চলমান থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST