
। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার মহাদেবপুরে এক স্বর্ন ব্যবসায়ীকে কে দূর্বৃত্তরা নির্মম ভাবে খুন করেছে বলে খবর পাওয়া যায়। জানা যায় যে,খুন হওয়া ঐ স্বর্ন ব্যবসায়ীর নাম অলিপ দত্ত। এ সময় তার কাছে থাকা সোনা ও নগদ টাকা লুট করার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। নির্মম এই ঘটনা ঘটে গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে। অলিপ দত্ত মহাদেবপুরের দুলাল পাড়ার বাসিন্দা। তার স্বজনরা জানায় রাতে তার কাসা পট্টি এলাকার সোনার দোকান বন্ধ করে অলিপ বাড়ী ফিরছিল। পেছন থেকে তাকে অনুসরন করে দুর্বৃত্তরা। অলিপ তার বাড়ীর কাছে গেলে সেখানে এক চিপা গলির ভেতরে পূর্ব থেকে ওঁতপেতে থাকা ব্যাক্তিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার কাছে থাকা টাকা ও সোনা ছিনিয়ে নেয়। মারাত্বক জখম অবস্থায় অলিপের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত অলিপের ছোট ভাই প্রশান্ত দত্ত জানায় দুর্বৃত্তরা নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা ছিনিয়ে নেয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতংক বিরাজ করছে।
Leave a Reply