1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
August 9, 2026, 10:47 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • 86 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা প্রদান করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন নার্সারি মালিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বর্ষাকাল চলমান থাকায় এটি বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ জায়গায় অন্তত একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, দূষিত পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বনজ ও ফলদ বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। তাই বেশি বেশি বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

মেলায় মোট ৪৪টি স্টল অংশ নিয়েছে। সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST