1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নিখোঁজ বায়োজিদের জন্য কাঁদছে পরিবার: ২৪ ঘন্টায় মেলেনি সন্ধান
June 18, 2026, 10:38 am
Title :
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে আদালতে চলমান মামলা উপেক্ষা করে জোর পুর্বক বসত বাড়ি ভাংচুর সহ দখলের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। চৌগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মিথ্যা অভিযোগে আদালতের কর্মচারীকে হয়রানি, ‘উড়ো চিঠির’ নেপথ্যে কারা? সংসদ সদস্য টিপুর পক্ষ থেকে ১১৭ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ মামলা করে ‘আমার বাল তুলবি তোরা’ জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি, অবশেষে গ্রেফতার আসামি মতিন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁয় সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: কুলাঙ্গার দুই ছেলে গ্রেফতার

নিখোঁজ বায়োজিদের জন্য কাঁদছে পরিবার: ২৪ ঘন্টায় মেলেনি সন্ধান

  • Update Time : মঙ্গলবার, মে ৯, ২০২৩
  • 323 Time View

মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়িতে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন বায়োজিদ নামে চার বছরের এক শিশু। মঙ্গলবার(৯ মে) দুপুরে বায়োজিদের সন্ধানে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে গতকাল সোমবার(৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ শিশু বায়োজিদ পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। এদিকে শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এমন ছোট শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেনা পরিবারসহ এলাকাবাসী। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে কান্নায় কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবার জানিয়েছে, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালকেই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। আজ এ ঘটনায় দুপুরে গিয়ে পলাশবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ বায়োজিদের মা রায়হানা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, বায়োজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেত। আবার কিছুক্ষন পর ফিরে আসতে। কিন্ত গতকাল আর ফেরেনি। ২৪ ঘন্টা পার হলেও আমার বায়োজিদের কোন সন্ধান পাইনি আমরা। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে—সে চিন্তায় আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে। আত্মীয়স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) দিবাকর অধিকারী ঢাকাপোস্টকে বলেন, গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। আজ ‘নিখোঁজ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। শিশু বায়োজিদের সন্ধানে পলাশবাড়ি থানার একটি টিম কাজ করছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST