1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা
July 11, 2026, 2:42 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

  • Update Time : বুধবার, জুন ১৪, ২০২৩
  • 295 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীল সদর উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে নৃসংশভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই দিন বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩৫) ও তার মেয়ে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নূর নাহারের স্বামী ফজলে আজিম শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। আজ সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারেন, তার বাসায় ডাকাত ঢুকেছে। তাৎক্ষণিক তিনি বাসায় এসে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন, হাসপাতালে নেওয়ার পর তার মেয়েও মারা গেছে। স্থানীয় বাসিন্দা সোহেল জানান, জেলা শহরের গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগম টনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওই সময় স্থানীয় এলাকাবাসী এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিকেল ৪টা ৫৬মিনিটের দিকে জানিয়েছেন, মা-মেয়ের হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST