
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁয় বিশেষ অভিযান পরিচালনা করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে বদলগাছী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদলগাছী সদর সদ্দারপাড়ার মৃত মছিরউদ্দিন মণ্ডলের ছেলে কৃষক লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম (৪৬) এবং চাকরাইল এলাকার মো. আমিরুল ইসলাম মেম্বারের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মো. নাজমুস শাকিব (৩০)। পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply